English
ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ব্রেকিং
চলচ্চিত্র বিনোদন

ঢাকায় রাশিয়া-বাংলাদেশ যৌথ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী


ঢাকা, ১৬ অক্টোবর: সিনেমার ভাষায় দুই দেশের সংস্কৃতি-বিনিময়ের এক অনন্য আয়োজন হলো ঢাকায়। 'রাশিয়া-বাংলাদেশ: টু নেশনস, ওয়ান স্ক্রিন' শিরোনামে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে রাজধানীর ধানমন্ডিতে।

গতকাল (১৫ অক্টোবর) ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ও ঢাকার রাশিয়ান হাউসের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে তিনটি রুশ ও তিনটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়।

রুশ চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ওলেগ কনদ্রাতিয়েভের 'দ্য শেল', মারিয়া ক্লেনোভস্কায়ার 'রাস্পবেরি' এবং ইলনুর মুখাম্বেতালিয়েভের 'ওয়ান মিনিট'।

অনুষ্ঠানে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় তরুণদের উদ্দেশে বলেন, সৃজনশীল থাকুন, নতুন ধারণা অন্বেষণ চালিয়ে যান — কখনো কখনো একটি চলচ্চিত্রই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সুমন রহমান বলেন, দুই দেশের চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে আমরা একে অপরের ঐতিহ্য, দৃষ্টিভঙ্গি ও গল্পকে আরও ভালোভাবে বুঝতে পারি।