ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসীকল্যাণমন্ত্রী

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। তাদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজন কুমিল্লার বাসিন্দা। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসীকল্যাণমন্ত্রী

ছবি: দ্য ডেলটা লেন্স

বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

ঘটনার পটভূমি

এর আগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মক্কার একটি মসজিদে "অনৈতিক কাজের" দায়ে দোষী সাব্যস্ত হওয়া দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড গত বুধবার (১৪ অক্টোবর) কার্যকর করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত এই দণ্ড দেয়। সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার।

তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে বাংলাদেশ। এরপর জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে দুজনের পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে।