ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ব্রেকিং
কুমিল্লা জাতীয়

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: প্রধান অভিযুক্তসহ আটক ২

ঢাকা, ১৮ অক্টোবর: কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা আবু কাউসার হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

থানা

ছবি: সংগৃহীত

যেভাবে হত্যা

শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় আবু কাউসারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কাউসার কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন।

হত্যার কারণ

পুলিশের ভাষ্য, পানি উন্নয়ন বোর্ডের জমিতে রিসোর্ট নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে যৌথ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানান।

মামলার অবস্থা

শনিবার রাত ৮টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, পরিবার শোকাহত থাকায় শুক্রবার মামলা করেনি; জানাজা ও দাফন শেষে মামলা করা হবে।