ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২,০৮৮ জন

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২ হাজার ৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ বুলেটিনে রোববার এই তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২,০৮৮ জন

ছবি: ডেইলি ওয়াদা

নতুন মৃত্যুতে এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে। মৃত ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা বিভাগ ও সিলেট বিভাগে ১ জন করে রয়েছেন।

অক্টোবরেই ১০৩ মৃত্যু

অক্টোবরের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৩ জনের। এর আগে সেপ্টেম্বরে মৃত্যু হয় ১৪৮ জনের, যা ছিল এ বছরের সর্বোচ্চ মাসিক মৃত্যু। আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ ও মে মাসে ১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে—৫৯৫ জন। ঢাকা উত্তরে ২৩২ জন ও ঢাকা দক্ষিণে ২৩১ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৯০, রাজশাহীতে ২০০, বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭২ ও সিলেটে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বছরজুড়ে পরিসংখ্যান

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৭ জন।

উল্লেখ্য, দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড ছিল ২০২৩ সালে—সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।