ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
খেলা

নেপালকে ৩৩-২০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের নারী হ্যান্ডবল দল

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি নারী হ্যান্ডবলে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। রোববার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় স্বাগতিকরা।

নেপালকে ৩৩-২০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের নারী হ্যান্ডবল দল

ছবি: ডেইলি ওয়াদা

প্রথমার্ধে নেপাল লড়াই চালিয়ে গেলেও বাংলাদেশের সুশৃঙ্খল আক্রমণে ১৩-৯ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়িয়ে ব্যবধান বাড়িয়ে নেয় কোচ আনা আলোনসোর দল।

ম্যাচের সেরা আলপনা

সাত গোল করে ম্যাচসেরা হয়েছেন আলপনা আক্তার। মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ছয়টি করে গোল করেন। অধিনায়ক ইসমাতারা নিশি পাঁচটি ও সায়মা জান্নাত সিমা চারটি গোল করেন। মাসুদা আক্তার দুটি গোল করেন, আর পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল পান—সব মিলিয়ে নয়জন খেলোয়াড় গোলের খাতা খুলেছেন।

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দেশের এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাউন্ড-রবিন পদ্ধতির টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে; দ্বিতীয় ম্যাচে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।